জেলা প্রশাসককে বহন করা গাড়ি দুর্ঘটনার মুখে-
‘নান্দাইলে ইজিবাইক চালকের এক মাসের সাজা’
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
বে-খেয়ালীভাবে মহাসড়কে গাড়ি চালিয়ে অন্যগাড়িকে সম্ভাব্য দুর্ঘটনার মুখে ফেলে দেওয়ার অভিযোগে ময়মনসিংহের নান্দাইলের এক ইজিবাইক চালককে এক মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে আজ সোমবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ের নান্দাইল উপজেলার চামটা বাসস্ট্যান্ড এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোয়াজ্জেমপুর ইউনিয়নের সুবেদ আলীর পুত্র আনোয়ার হোসেন (৪০) তাঁর ইজিবাইকটি ওই মহাসড়কে বেখেয়ালীভাবে
চালাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহ জেলা প্রশাসক মো. খলিলুর
রহমানকে বহন করার গাড়িটি দূর থেকে হর্ন বাজিয়ে এগুতে থাকলেও ইজিবাইক চালক তা তোয়াক্ক না করে সড়কে প্রতিবন্ধকতা
সৃষ্টি করে। ওই গাড়িতে থাকা একজন কর্মকর্তা বলেন, জেলা প্রশাসকের গাড়িটি মহাসড়কের কিনারায় গিয়ে বিপজ্জনকভাবে কাত হয়ে থেমে যায়। ফলে গাড়ির সকল যাত্রী অল্পের জন্যে বড় রকমের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। পরে জেলা প্রশাসকের দেহরক্ষী ইজিবাইক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
বেপরোয়া
ও অসচেতনভাবে অবৈধ যান ইজিবাইক চালিয়ে অন্য গাড়িকে দুর্ঘটনার মুখে ফেলে দেওয়ার অভিযোগে চালক আনোয়ার হোসেনকে এক মাসের সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করে সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম তামীম আল ইয়ামীম।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘ সময়ের আয়না’
ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’- এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)