WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

15 October 2016

নান্দাইলে বিদেশগামীকে ফাঁসাতে গিয়ে ধরা খেলেন গ্রামপুলিশ
স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইলে এক গ্রাম পুলিশ সদস্য বিদেশগামী এক ব্যক্তিকে ইয়াবা ব্যবসায়ী হিসেবে ফাঁসাতে গিয়ে নিজেই ধরা খেলেন থানা পুলিশ ওই অভিযুক্ত গ্রামপুলিশ ইয়াছিন মিয়াকে (২৮) গ্রেফতার করে আজ শনিবার আদালতে প্রেরণ করেছে

স্থানীয় সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নান্দাইল মডেল থানার ওসি আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলা খারুয়া ইউনিয়নের হাটশিরা গ্রামে যায় কথিত ইয়াবা বড়ির ব্যবসায়ীকে ধরার জন্যে গ্রাম পুলিশ বাহিনীকে চৌকিদার ইয়াছিন মিয়া খবর দিয়ে নিয়ে যান পুলিশ হাটশিরা গ্রামে ঢুকে ইয়াছিন মিয়া দেখানো পথে বিদেশগামী মো. ইব্রাহিম মিয়ার (৪০) দরজায় কড়া নাড়ে ঘুম থেকে ওঠে দরজা খুলে পুলিশ দেখে ভড়কে যান ইব্রাহিম পুলিশ সময় ইয়াছিনের কথা মতো ইব্রাহিম মিয়ার ঘরে তল্লাশি চালাতে থাকে এক পর্যায়ে ইয়াছিন নিজের পকেট থেকে কয়েকটি বড়ি বের করে ইব্রাহিমের খাটের নিচে ছুঁড়ে মারে বিষয়টি পুলিশের এক সদস্যে চোখে পড়লে তিনি ওসিকে বলেন পরে তল্লাশি বন্ধ করে পুলিশ ইয়াছিনকে আটক করে রাতেই থানায় ফিরে আসে কয়েকজন বাসিন্দা বলেন, বিদেশগামী ইব্রাহিমকে ফাঁসানোর চক্রান্তে গ্রাম পুলিশ বাহিনীর সদস্য ইয়াছিন কারও হয়ে কাজ করেছে 

জানতে চাইলে নান্দাইল মডেল থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  ইয়াছিনের নিজের অপরাধ স্বীকার করেছে জিজ্ঞাসাবাদ করার সময় ঘটনায় থানার একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাদি হয়ে একটি মামলা করেছেন
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়ানান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিসময়ের আয়না ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম তবেনান্দাইল নিউজ- এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)  
অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.