ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬
স্টাফ
রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১ নং বেতাগৈর
ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার স্থানীয় নির্বাচন অফিসে চেয়ারম্যান পদে
৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। অপরদিকে, সাধারণ সদস্য পদে ৪৫ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১০ জন নারী মনোনয়নপত্র
দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, বেতাগৈর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও দলীয় মনোনীত আব্দুল মতিন,
বেতাগৈর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও দলীয় মনোনীত মো. মজিবুর
রহমান, আওয়ামীলীগ বিদ্রোহী (বর্তমান চেয়ারম্যান)
মো. আবুল হোসেন সরকার, আওয়ামীলীগ বিদ্রোহী আলী নূর খান শাহারিয়ার, বিএনপির বিদ্রোহী মো. ফরিদ উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী মো. আবু আক্তার
ফকির দুলাল।
আগামী ৩১ অক্টোবর এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত
হবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ অক্টোবর। বেতাগৈর ইউনিয়নের মোট ভোটার ২৮ হাজার ৪শত ১১। এরমধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৯৩৮ এবং নারী ভোটার ১৪ হাজার ৪৭৩জন।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল নান্দাইল উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১১টিতে নির্বাচন অনুষ্ঠিত
হয়েছে। বেতাগৈর ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা ও মামলা থাকার
কারণে সে সময় নির্বাচন স্থগিত ছিল।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল
নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘ সময়ের আয়না’ ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’- এর প্রিয় পাঠকগণ
যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)

