হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের চাল
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইলে হতদরিদ্রদের জন্যে ১০ টাকা কেজি দরের ৪৫ বস্তা মজুদকৃত চাল ক্ষমতাসীন আওয়ামীলীগের এক নেতা কাম সংশ্লিষ্ট ডিলারের গুদাম থেকে আজ বুধবার দুপুরে উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি)
ও নির্বাহি ম্যাজিষ্ট্যাট মো. তামীম আল ইয়ামীন উপজেলার ৩ নং নান্দাইল ইউনিয়নের দাতারাটিয়া বাজারে গিয়ে গুদামের তালা ভেঙে বস্তা ভর্তি সরকারি চাল উদ্ধার করেন। পরে পুলিশ চালের বস্তাগুলো থানায় নিয়ে যায়। অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার জন্যে পুলিশকে নির্দেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্যাট। এ সময় সেখানে খাদ্য অধিদপ্তারের কর্মকর্তাসহ দাতারাটিয়া বাজারের আশেপাশের শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।
কয়েকজন
এলাকাবাসী জানান, মো. আসাদুজ্জামান নূরুল্লাহ উপজেলার সদর ইউনিয়নের দাতারাটিয়া বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও স্থানীয় আওয়ামীলীগ নেতা। তাঁর দোকানের আওতাধীন ছিল হতদরিদ্র তালিকার প্রায় ৭৪৯ জন কার্ডধারী। প্রতি কার্ডধারীর কাছে ৩০ কেজি পরিমাণ চাল বিক্রি করার জন্যে খাদ্য অধিদপ্তর গত সেপ্টেম্বর মাসে দুই কিস্তিতে প্রায় সাড়ে ২২ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। বরাদ্দের চাল গত মাসেই বিক্রি হয়ে যাওয়ার কথা। কিন্তু ডিলার নূরুল্লাহ্ সমুদয় চাল বিক্রি না করে গুদামে রেখে দেন। স্থানীয়রা আরও বলেন, গত দুই দিন ধরে গভীর রাতে চালের সরকারি সীল দেওয়া বস্তা পাল্টিয়ে প্লাষ্টিকের বস্তায় ভরা হচ্ছিল। পরে দাতরাটিয়া বাজার থেকে এ ঘটনাটি প্রশাসনের কাছে জানিয়ে দেওয়া হয়।
জানতে
চাইলে নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মোতালেব চৌধুরী বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘ সময়ের
আয়না’ ফেসবুক
আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’- এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)
