স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইলের লামিয়া নামে এক শিশুকে
অপহরণকারীদের কবল থেকে আজ শুক্রবার (০৯ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে উদ্ধার করেছে
পুলিশ। অপহরণের অভিযোগে ডলি আক্তার (২৫) নামে এক নারীকে আটক করা হয়েছে। অন্যদিকে, একই দিনে নান্দাইলের চৌরাস্তা বাসস্ট্যান্ড
এলাকায় অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়া এক শিশুসহ এক নারীকে স্থানীয়রা উদ্ধার করে থানায়
পৌছে দিয়েছে। কিশোরীর এই মেয়েটি শিশুটির মা বলে জানায়।
অপহৃত শিশুর বাবা মো. কামরুজ্জামান বলেন,
তিনি উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর শালিকা ডলি আক্তার ঈদের কেনাকাটা করার কথা বলে তাঁর
মেয়ে লামিয়াকে নিয়ে (৪) কিশোরগঞ্জ জেলা শহরে যায়। রাতে সে লামিয়াকে ছাড়া বাড়ি ফেরে। মেয়ে কোথায় জানতে চাইলে
ডলির নানা ধরনের কথাবার্তা বলতে শুরু করে। এক পর্যায়ে ডলিকে নান্দাইল
মডেল থানার পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ
করলে ডলি তাঁর স্বামী হৃদয় মিয়ার (৩২) ফোন নম্বর দেয়। সেই নম্বরে কামরুজ্জামান যোগাযোগ করলে হৃদয় মিয়া লামিয়ার মুক্তিপণ বাবদ এক লাখ
টাকা দাবি করে।
নান্দাইল মডেল থানার ওসি মো. আতাউর রহমান
বলেন, পুলিশ প্রযুক্তির সহায়তায় মুঠোফোন নম্বরটির
অবস্থান সনাক্ত করে অভিযান চালানোর প্রস্তুতি নেয়। তখনই ভৈরব রেলওয়ে পুলিশ রেলস্টেশন থেকে লামিয়াকে উদ্ধারের বার্তা নান্দাইল থানার
পাঠায়। গতকাল সন্ধ্যায় মুঠোফোনে লামিয়ার বাবা বলেন, তিনি ভৈরব রেলওয়ে থানা থেকে মেয়েকে নিয়ে থানায় আসছেন। ওসি বলেন, ঘটনাটি আত্মীয়দের ভেতরে ঘটেছে। পুলিশ জিডি করে আইনি কার্যক্রম শুরু করেছে। এখন অপহৃতর শিশুর বাবা মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে।
অন্যদিকে সুমী আক্তার (১৮) নামে এক নারীকে
তাঁর স্বামী বাবুল মিয়া সিলেট থেকে ময়মনসিংহগামী একটি বাসে তুলে দেয়। সুমী সুবিধাজনকস্থানে নেমে কুমিল্লার বাস ধরবেন বলে কথা ছিল। কিন্তু তার আগেই তিনি অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে স্বর্ণালঙ্কার, টাকা পয়সা, মুঠোফোনসহ সবকিছু খোয়ান। পরে বাসটি নান্দাইল চৌরাস্তা পৌছানোর পর বাসের লোকজন সুমী ও তাঁর শিশু সন্তানকে
সেখানে নামিয়ে দেয়। পরে ওই এলাকার শাহাব উদ্দিন নামে এক চা-দোকানি
অসুস্থ ওই নারীকে শিশুসহ নিজের বাড়িতে নিয়ে সেবাযত্ন করে সুস্থ করে তুলে। কিন্তু বাড়ির ঠিকানা ও কারও মুঠোফোন নম্বর বলতে না পারায় শাহাব উদ্দিন শিশুসহ ওই
নারীকে আজ শুক্রবার সন্ধ্যায় নান্দাইল মডেল থানায় পৌছে দেন।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘ সময়ের আয়না’ ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’- এর প্রিয় পাঠকগণ যে
কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)
