স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইলে “শিক্ষন শিখন কর্মশালা” আজ বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রশিক্ষণ কক্ষে
এ কর্মশালায় উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার ২৪ জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন।
নান্দাইল এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ একটি আর্ন্তজাতিক খ্রীষ্টিয়ান মানবিক উন্নয়ন সংস্থার অংশ
হিসেবে ২০১৪ সাল থেকে নান্দাইল পৌরসভাসহ উপজেলার
৩টি ইউনিয়নে শিশুদের ও দরিদ্র জনগষ্ঠির জীবনমান
উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অর্থনৈতিক
বছর ২০১৬-তে নান্দাইল এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ
কর্তৃক যে সমস্ত কর্মকান্ড পরিচালিত হয়েছে সেগুলোর মধ্যে কোন কার্যক্রমগুলো সবচেয়ে
ভাল হয়েছে, কোন কার্যক্রমগুলো বেশি ভাল হয়নি,
শিক্ষনীয় বিষয়গুলো কি কি ছিল ও ভবিষ্যতের জন্য কি করলে আরও ভালো
হবে- সেজন্য সুপারিশ গ্রহণ করা হয় এই কর্মশালা’র মাধ্যমে।
এ কর্মশালা’র মধ্য দিয়ে শিশুরা তাদের মতামত তুলে ধরে,
যা নান্দাইল এলাকার উন্নয়নের জন্যে অগ্রণী ভূমিকা রাখবে বলে
আশাবাদ ব্যক্ত করা হয়। কর্মশালাটি পরিচালানা করেন তপন কুমার সাহা
ও সার্বিক সহযোগীতায় ছিলেন সুমন রুরাম, উজ্জল পেট্রিক,
বার্নাড কুজুর, মনির হোসেন,
সুলেখা ম্রং ও বিনয় কস্তা । অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে কর্মশালার উদ্বোধন ও সমাপ্তী ঘোষণা
করেন নান্দাইল এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ম্যানেজার সেবাস্টিয়ান
পিউরিফিকেশন।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘ সময়ের আয়না’ ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’- এর প্রিয় পাঠকগণ যে
কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)
