WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

07 September 2016



নান্দাইলে এক বিধবা গণধর্ষণের শিকার, থানায় মামলা
স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বনুড়া গ্রামে বেড়াতে আসার পথে এক বিধবা গণধর্ষণের শিকার হয়েছেনএ ঘটনায় গত মঙ্গলবার রাতে বনুড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে কাকন মিয়া, সুরুজ আলীর ছেলে কামরুল ও আব্দুল বারেক খানের ছেলে ফিরোজ খানকে অভিযুক্ত করে নান্দাইল মডেল থানায় একটি মামলা হয়েছেআজ বুধবার (০৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ ওই নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের ধরতে পুলিশের একটি টিম অভিযান চালাচ্ছে

স্থানীয় সুত্র ও পুলিশ জানায়, নির্যাতিত বিধবা ( নাম প্রকাশ করা হলো না , বয়স ৪০) নেত্রকোনা জেলার কেন্দুয়া পৌরসভার ওয়াশেরপুর এলাকার বাসিন্দাবিগত গত দুই বছর আগে তাঁর স্বামী মারা যায়তাঁর দুই ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে

ধর্ষিতার অভিযোগে জানা যায়, তিনি গত মঙ্গলবার বিকেলে নিজ বাসা থেকে আত্মীয় বাড়ি নান্দাইল উপজেলার বনুড়া গ্রামে বেড়ানোর জন্যে বের হনইজিবাইক যোগে যাওয়ার পর স্থানীয় একটি বাজারে নেমে হেঁটে তিনি আত্মীয়ের বাড়ির দিকে যেতে থাকেনএ সময় রাত আটটার দিকে কুতুবপুর নামক স্থানে একদল দুর্বত্ত তাঁকে আটকিয়ে পাশের একটি জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেএ সময় ওই নারীর আর্তচিৎকারে লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেওই গ্রামের মিলন মিয়া জানান, ওই নারীকে উদ্ধারের সময় তিনি তিন ব্যক্তিতে দৌঁড়ে পালাতে দেখেছেন 

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া নান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিসময়ের আয়না ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যমতবে নান্দাইল নিউজ- এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)   
অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.