নান্দাইলে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের তিন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৮ আগস্ট) দুপুরে নির্বাহি ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামিম আল ইয়ামীন।
নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মার্কেটের
টিকলা ভ্যারাইটি স্টোরের মালিককে মেয়াদ উর্ত্তীণ খাদ্য রাখার জন্যে ৫ হাজার টাকা,
রুদ্র ও হৃদয় নামে দুইটি খাবার হোটেলে মূল্য তালিকা না থাকায়
২ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় উপজেলা স্যানিটারি
ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান, এসআইটি মো. আহসান উদ্দিন আকন্দ সোহাগ, নান্দাইল মডেল
থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মেদসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ এবং
৩৮ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়েছে বলে জানা যায়।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘ সময়ের আয়না’ ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’- এর প্রিয় পাঠকগণ যে
কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)