স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়ন
পরিষদের সাথে নান্দাইল এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বুধবার (২৪ আগস্ট) দুপুরে সমঝোতা স্বারক স্বাক্ষর
অনুষ্ঠিত হয়েছে। আচারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম
মোফাজ্জল হোসেন কাইয়ুম ও নান্দাইল এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ম্যানেজার সেবাষ্টিয়ান
পিউরিফিকেশন সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন। এই সমঝোতা স্বারক স্বাক্ষরের
মাধ্যমে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের সাথে নান্দাইল এডিপি ওয়ার্ল্ড ভিশন দরিদ্র
জনগোষ্টির নারী- শিশুর দারিদ্রতা দূরিকরণ, নির্যাতন বন্ধ
ও অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করবে।
এ উপলক্ষে উপজেলার আচারগাঁও ইউনিয়ন পরিষদ
চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল
মালেক চৌধুরী স্বপন, বিশেষ অতিথি হিসেবে কোলাবোরেশন এন্ড ফোলো
আফস্ ন্যাশনাল অফিস ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের
ম্যানেজার রোজলীন্ড হালদার, রিজিওনাল ফিল্ড ডিরেক্টর
বৃহত্তর ময়মনসিংহের সাগর মারান্ডী, উপজেলা (মহিলা) ভাইস
চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের
ন্যাশনাল স্ট্রেটেজি ম্যানেজমেন্ট এন্ড গভর্নমেন্ট ন্যাশনাল চিফ এডভাইজার স্টিফান কে
হালদার, নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামিম
আল ইয়ামীন, কেন্দ্রীয় শিশু ফোরাম নান্দাইলের সভাপতি আলিফ
কবির প্রান্ত প্রমূখ। সভার সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান একেএম
মোফাজ্জল হোসেন কাইয়ুম।
আলোচনা সভা শেষে শিশু ফোরামের কাজ করার জন্যে
আচারগাঁও ইউনিয়ন পরিষদের দুইটি বরাদ্ধকৃত কক্ষ ফিতা কেটে উদ্বোধন নান্দাইল উপজেলা পরিষদ
চেয়ারম্যান। এরপর অতিথিবৃন্দ পরিষদ চত্বরে বৃক্ষরোপনে
অংশ গ্রহণ করেন।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল
নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘ সময়ের আয়না’ ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’- এর প্রিয় পাঠকগণ
যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)
