► প্রতিবেদক-তুলি দেবনাথ ● সাংস্কৃতিক সম্পাদক, ঘাসফুল
শিশু ফোরাম ◄
ময়মনসিংহের নান্দাইল উপজেলার খামারগাঁও শিশু ফোরামের সাধারণ
নির্বাচন- ২০১৬ চ-ীপাশা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে গত ১৯ আগষ্ট অনুষ্ঠিত হয়েছে । উক্ত নির্বাচনে ১৫০ জন শিশু উপস্থিত থেকে তাদের নেতাদের আগামি দুই বছরের জন্য নির্বাচিত
করে।
খামারগাঁও শিশু ফোরামের বর্তমান কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত
হয় মো জোবায়ের আল ছাইম, সহ-সভাপতি রূপা আক্তার,
সাধারণ সম্পাদক হানিফুল ইসলাম, সহ-সম্পাদক আফরোজ আক্তার শারমিন,
কোষাধ্যক্ষ শাহীন, সাহিত্য বিষয়ক
সম্পাদক সাদেক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রানা, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফুল ও সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান। উক্ত কার্যকরী কমিটির কিছু সদস্যকে পরবর্তীতে এই কমিটির মাধ্যমে মনোনয়ন দেওয়া হবে।
এই সাধারণ নির্বাচন ২০১৬ অনুষ্ঠানে নান্দাইল ঘাসফুল কেন্দ্রীয়
কমিটির সভাপতি আলিফ কবির প্রান্ত, সম্পাদক মুসফিকুর রহমান আকিব এছাড়াও কেন্দ্রীয় কমিটির মিফতহুল তামান্না মাহী, তুলি দেবনাথ, আরমান ভূইয়া ও নিলয় দেবনাথ উপস্থিত থেকে নির্বাচন
সুষ্টভাবে হতে সাহায্য করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন চন্ডীপাশা ৪ নং ওয়ার্ড
মেম্বার মো:হারুর আর রশিদ এবং উক্ত নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল
এডিপির, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উজ্বল প্যাট্রিক কোড়াইয়া ও বার্নাড কুজুর ।
উক্ত অনুষ্ঠানের শেষে সদস্যদের দ্বারা নির্বাচিত কমিটির সকল সদস্যকে সকলের সম্মুখে
শপথ বাক্য পাঠ করান উজ্বল প্যাট্রিক কোড়াইয়া এবং নতুন কমিটির পক্ষ থেকে সধারণ সম্পাদক
হানিফুল ইসলাম আজকের অনুভতি ব্যক্ত করে সকলকে খামারগাঁও শিশু অধিকার ও বিকাশের জন্য
সহযোগীতা চান। পরিশেষে নান্দাইল ঘাসফুল কেন্দ্রীয় কমিটির
সভাপতি আলিফ কবির প্রান্ত এর সমাাপনি বক্তব্যের মধ্যদিয়ে কার্যক্রম সমাপ্ত ঘোষনা করা
হয়।
