২৫ বছর পর মায়ের বুকে হারিয়ে যাওয়া মেয়ে !
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
দীর্ঘ ২৫ বছর পর মায়ের বুকে ফিরেছে হারিয়ে
যাওয়া মেয়ে টুকিন ওরফে কুলসুম বেগম । এই দীর্ঘ সময় পর মা
মেয়ের মিলন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। খবর পেয়ে জড়ো হয় গ্রামবাসী।
ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের কাকচর গ্রামের
বাসিন্দা জিন্নত আলীর স্ত্রী সাফিয়া বেগম। তিনি নান্দাইল উপজেলা
পরিষদ স্টাফ কোয়ার্টারে এক বাসায় কাজ করতেন । তখন ১৯৯১ সাল। সে সময় তার ছয় বছর বয়সী মেয়ে টুকিন নিখোঁজ
হয়। এরপর মা সাফিয়া অনেক খোঁজাখুজির পরও তার সন্তানের কোন সন্ধান
পাননি।
গত ঈদ-উল-আযহার কয়েকদিন আগে তিনি জানতে পারেন
রাজধানীর ধানমন্ডি এলাকায় শিশুকালে হারিয়ে যাওয়া একটি মেয়ে বসবাস করে। এ তথ্য জানায় নান্দাইলের আঙ্গুরা বেগম নামে এক নারী। আঙ্গুরা ধানমন্ডি এলাকায় গৃহপরিচালিকার কাজ করে। এদিকে শিশুকালে হারিয়ে যাওয়া মেয়েটিও আঙ্গুরার মাধ্যমে জানতে নান্দাইল পৌর শহরের
কাকচর গ্রামে এক হতভাগী মায়ের কন্যা শিশুকালে হারিয়ে গিয়েছিল। আজও সে মায়ের বিশ্বাস তার সন্তান বেঁচে আছে এবং একদিন মায়ের বুকে ফিরবে।
গত বৃহস্পতিবার মেয়েটি ঢাকা থেকে মায়ের সন্ধানে
আসে কাকচর গ্রামে। মা মেয়েটির শিশুকালের শরীরের কিছু চিহ্ন দেখে
নিশ্চিত হন এই মেয়েই তার হারিয়ে যাওয়া টুকিন। মেয়েটি জানায়, সে কুলসুম বেগম নামে ধানমন্ডি এলাকার এক নিঃসন্তান
দম্পতির নিকট সন্তান হিসেবে মানুষ হয়েছে। ২০০৭ সালে তার বিয়েও
হয়েছে। শিশুকালের কোন স্মৃতি তার মনে নেই। তবে মা-বাবার জন্যে তার মন প্রায়ই কাদঁতো। সত্যিকারের মাকে পেয়ে বেজায় খুশি টুকিন ওরফে কুলসুম বেগম। সে আবার ঢাকা চলে গেছে, তবে আসা-যাওয়াসহ মায়ের
সাথে তার নিরন্তর যোগাযোগ থাকবে বলে জানায়।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘ সময়ের আয়না’ ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’- এর প্রিয় পাঠকগণ যে
কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)
