নান্দাইলে ৭ জুয়াড়ির সাজা
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
জুয়া আসর থেকে আটক ৭ জুয়াড়িকে চারদিন করে
সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৩ আগস্ট)
সকালে আদালত নির্বাহি ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
তামিম আল ইয়ামীন।
গত শুক্রবার রাতে নান্দাইল মডেল থানার অফিসার
ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ নান্দাইল পুরাতন বাজার এলাকার
জনৈক মনোয়ার হোসেন চানের দোকান ঘরে ও উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন জনৈক
সুমন মিয়ার পরিত্যক্ত দোকানে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জুয়াড়িকে আটক করা
হয়েছে। তারা হলেন, মোস্তফা, বুলু দত্ত, সেলিম, সুজন, জাহাঙ্গীর হোসেন,
ছালাম ও জাহাঙ্গীর। সাজাপ্রাপ্তদের ময়মনসিংহ
জেলা কারাগারে পাঠানো হয়েছে।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল
নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘ সময়ের আয়না’ ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’- এর প্রিয় পাঠকগণ
যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)