WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

13 August 2016

নান্দাইলে বিদ্যুতের অবৈধ সংযোগে জড়িয়ে হতাহত ২
স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
নরসুন্দা নদীর ওপর দিয়ে বিদ্যুতের অবৈধ সংযোগ লাইন নেওয়ার সময় তারে জড়িয়ে হাসিম উদ্দিন নামে (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেএ ঘটনায় আরও একজন আহত হয়আজ শনিবার (১৩ আগস্ট) ১১টার দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের পূর্বশিবনগর গ্রামে এ ঘটনাটি ঘটে

জানা যায়, ওই গ্রামের জনৈক বাবুল মেম্বার পল্লী বিদ্যুতের আবাসিক বিদ্যুৎ সংযোগ থেকে স্থানীয় নরসুন্দা নদীর ওপর দিয়ে পাশের বাড়িগুলোতে অবৈধ সংযোগের জন্য তার টানানোর সময় তফাজ্জল হোসেনের ছেলে হাসিম উদ্দিন বিদুৎস্পৃষ্ট হয়ে নদীতে তলিয়ে যায়পরে খোঁজাখুঁজি করে তার মৃতদেহ উদ্ধার করা হয়এ সময় বাবলু (২৫) নামে অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ ইফরান বলেন, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়আহত বাবলুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে
জানতে চাইলে পল্লী বিদ্যুতের নান্দাইল আঞ্চলিক অফিসের ডিজিএম অভিলাষ পাল বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া নান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিসময়ের আয়না ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যমতবে নান্দাইল নিউজ- এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না) 
অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.