স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ
(ওসি) মো. আতাউর রহমান আজ মঙ্গলবার (১৯ জুলাই) এক পঞ্চম শ্রেণির স্কুল ছাত্রীকে বাল্য
বিয়ের অভিশাপ থেকে রক্ষা করেছেন। বাল্য বিয়ের উদ্যোগ
নেয়ার অভিযোগে ছেলে ও মেয়ের বাবাকে আটক করা হয়। পরে নিজেদের অপরাধ স্বীকার করে লিখিত অঙ্গীকার করায় দুই অভিভাবককে ছেড়ে দেয়া হয়।
জানা যায়, উপজেলার রাজগাতী ইউনিয়নের দরিল্লাহ দাসপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে সাদ্দাম হোসেনের
(২৫) সাথে একই এলাকার সিরাজুল ইসলামের মেয়ে মোছাঃ সাবিকুন নাহারের বিয়ের কথাবার্তা
চূড়ান্ত করে অভিভাবকরা। সাবিকুন নাহার স্থানীয় দাসপাড়া সরকারী প্রাথমিক
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সর্ম্পকে সাদ্দাম ও
সাবিকুন নাহার চাচাতো ভাই-বোন। আগামী বৃহস্পতিবার
বিয়ের দিন ধার্য্য হওয়ার খবর পেয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান
ছেলে মেয়ের বাবাকে থানায় এনে আটকিয়ে রাখেন । স্থানীয় ইউপি সদস্য
আলীম উদ্দিন মেয়েটি পঞ্চম শ্রেণির ছাত্রী এ তথ্য নিশ্চিত করে জানান, বাল্য বিয়ের সংবাদটি তিনি শুনে ওসিকে তথ্য দিয়ে সহায়তা করেন।
জানতে চাইলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ
(ওসি) মো. আতাউর রহমান বলেন, স্কুলছাত্রীটিকে বাল্য
বিয়ে দেয়া হবে না এই অঙ্গীকার করায় ছেলে ও মেয়ের বাবাকে পরে ছেড়ে দেয়া হয়েছে।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘ সময়ের আয়না’ ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’- এর প্রিয় পাঠকগণ যে
কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)
