WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

17 July 2016



নান্দাইলে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ডেউলডাংরা গ্রামের জঙ্গল থেকে বরিবার (১৭ জুলাই) দুপুরে পাঁচদিন ধরে নিখোঁজ থাকা সাথী নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশশিশুটি ওই গ্রামের রফিকুল ইসলামের কন্যা

গত বুধবার বিকেলে চার বছর বয়সী শিশু সাথী বাড়ির আঙিনায় খেলা করার এক পর্যায়ে নিখোঁজ হয়এরপর মা বাবাসহ পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে

শিশুটির মা তাসলিমা আক্তার জানান, রবিবার বাড়ির পিছনের জঙ্গল থেকে পচা দুর্গন্ধ ভেসে আসতে থাকায় সেখানে গিয়ে একটি কলা বাগানে ভিতর শিশুটির লাশের সন্ধান মিলেমৃতদেহের পেটের অংশ শেয়াল বা অন্যকোন প্রাণি খেয়ে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে

শিশুটির বাবা রফিকুল ইসলাম বলেন, সাথী খুব ঘুম কাতুরে ছিলসে প্রায়ই বাড়ির আশেপাশে হঠাৎ ঘুমিয়ে যেতোপরে খোঁজ করে বাড়িতে আনতে হতো
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, প্রকৃত রহস্য উদঘাটনের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া নান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিসময়ের আয়না ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যমতবে নান্দাইল নিউজ- এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)  
অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.