WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

12 July 2016


নান্দাইলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে একদল ব্যক্তি হামলা চালিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের প্রতিবাদে আজ মঙ্গলবার (১২ জুলাই) এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে

নান্দাইল -আঠারবাড়ি সড়কে চন্ডীপাশা চৌরাস্তা বাজার মোড় এলাকায় শতাধিক লোকজন মানববন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করে

পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. ইসহাক মিয়া জানান, স্থানীয় কতিপয় সন্ত্রাসী গত সোমবার সকালে দলীয় কার্যালয়ে দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালিয়ে অফিসের ফার্নিচারসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করেএ সময় খবর পেয়ে দলীয় নেতাকর্মীসহ এলাকার লোকজন ছুটে এসে তা প্রতিহত করার চেষ্টা করলে সন্ত্রাসীদের আক্রমণে ৬জন আহত হয়এরমধ্যে গুরুতর আহত বাদল মিয়া (৩৫), ইদ্রিস আলী (৫০), রেজাউল করিম (২২), খায়রুল ইসলাম (২৪) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে

মানববন্ধনে অংশ গ্রহণকারী এলাকাবাসী জানান, হামলাকারীরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে চালিয়ে আসছেএদের আইনের আওয়তায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি

জানতে চাইলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া নান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিসময়ের আয়না ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যমতবে নান্দাইল নিউজ- এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)  
অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.