WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

09 June 2016


নান্দাইলের ১১ ইউপির জনপ্রতিনিধিগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠান বৃহস্পতিবার (০৯ জুন) সম্পন্ন হয়েছে

সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়সেখানে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মোস্তাকিম বিল্লাহ ফারুকীউক্ত অনুষ্ঠানে এ সময় নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আ. মালেক চৌধুরী (স্বপন), পৌরসভা মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া  ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ শাহানুর আলম উপস্থিত ছিলেন

অপরদিকে, বিকেলে নান্দাইল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ১১ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরতি আসনের মহিলা সদস্যগণের শপথ বাক্য পাঠ করা করান উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ শাহানুল আলম

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আ. মালেক চৌধুরীর (স্বপন)-এর সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য রাখেন নান্দাইল পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান আব্দুছ ছালাম, ভাইস চেয়ারম্যান মহিলা হাবিবুন ফাতেমা পপি, উপজেলা মৎস্য অফিসার ড. রুহুল আমিন, নবনির্বাচিত চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক, মো. আনোয়ারুল হক, মো. এমদাদুল হক ভূঁইয়া, নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল, নান্দাইল উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ আলম ভূঁইয়া প্রমূখ

উক্ত অনুষ্ঠান চলাকালে সুইজারল্যান্ডে আইএলও সম্মেলনে অবস্থানরত ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ আনোয়ারুল আবেদীন খান তুহিন ভিডিও কলের মাধ্যমে শপথ বাক্য গ্রহণকারী সকল জনপ্রতিনিধিগণকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেননবনির্বাচিত জনপ্রতিনিধি ও অনুষ্ঠানে অতিথিগণ এ সময় হাত নেড়ে সাংসদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন 

পরে নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে এক ইফতার পার্টির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া নান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিতবে আমাদের প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না) 

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.