WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

06 June 2016


দৈনিক যায়যায়দিন ১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে নান্দাইলে কেক কাটলেন পৌরসভার মেয়র
স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
দৈনিক যায়যায়দিন পত্রিকা ১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে সোমবার (০৬ জুন) সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বর্নাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছেনান্দাইলের তিনটি প্র্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে যায়যায়দিন পত্রিকার প্রতি শুভেচ্ছা জানিয়ে এক আনন্দময় পরিবেশে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন নান্দাইল পৌরসভার জনপ্রিয় মেয়র রফিক উদ্দিন ভূঁইয়াএর আগে নান্দাইল উপজেলা সংবাদদাতা মো. হুমায়ুন কবীর ভূঁঞা ও জেজেডি ফ্রেন্ডস ফোরাম- নান্দাইল শাখার যৌথ উদ্যোগে নান্দাইল উপজেলা সদরে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয় 

দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নান্দাইল প্র্রেসক্লাবের সভাপতি মো. ফজলুল হক ভূঁইয়া, সহ-সভাপতি রফিকুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল, যুগ্ন সম্পাদক এবি সিদ্দিক খসরু, নান্দাইল উপজেলা প্র্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহ্ আলম ভূঁইয়া,  অর্থ বিষয়ক সম্পাদক নূরে আলম সিদ্দিক, সম্মানীত সদস্য মো. জহিরুল ইসলাম, প্র্রেসক্লাব নান্দাইলের অডিটর শামছ-ই-তাবরীজ রায়হান, স্থানীয় সংবাদকর্মী আল-আমীন, জেজেডি ফ্রেন্ডস ফোরাম- নান্দাইল শাখার আহবায়ক মো. কামরুল হাসান জুয়েল ও সদস্য সচিব মো. আমিনুল ইসলাম আশিক প্রমূখ

এছাড়া, নান্দাইল পৌরসভার সচিব মো. মাহতাব হোসেন, প্রকৌশলী শা‎হনূর রহমান, সাবেক কাউন্সিলর আব্দুল কাদির, আওয়ামীলীগ নেতা কাজী বাবুল, কাজী হুমায়ুন মাষ্টার, শফিকুল ইসলাম রাসেল, দেলোয়ার হোসেন দিলু, সারোয়ার জাহান জিটুসহ পৌর সভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসহ সমাজের বিভিন্ন পেশার লোক উপস্থিত থেকে যায়যায়দিনকে শুভেচ্ছা জানান 

অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া বলেন, দৈনিক যায়যায়দিন ন্যায়ের পক্ষে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করে গণমানুষের দৈনিক হিসেবে কাজ করবে আশা করি

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া নান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিতবে আমাদের প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না) 
অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.