স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
‘বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ’-এ প্রতিপাদ্যে ময়মনসিংহের নান্দাইলে রবিবার (০৫ জুন ) বিশ্ব
পরিবেশ দিবস পালিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস
উপলক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর নান্দাইল এডিপি শাখার উদ্যোগে পৌর শহরে এক বর্নাঢ্য
শোভাযাত্রা করে করা হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে নান্দাইল উপজেলা
নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ শাহানুর আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আ. মালেক চৌধুরী, নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.
আলহাজ্ব মো. তাইজুল ইসলাম খান, উপজেলা কৃষি কর্মকর্তা
মো. নাছির উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ -এর নান্দাইল এডিপি
শাখার ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন প্রমূখ।
এই অনুষ্ঠানে স্থানীয় কয়েকটি এনজিও সহযোগি
সংস্থা হিসেবে সেবা ফাউন্ডেশন, ব্র্যাক নান্দাইল,
শিশু ফোরাম নান্দাইল, বার্ড ওয়াচ গ্রুপ অংশ গ্রহণ করে।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল
নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। তবে আমাদের প্রিয়
পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)
