স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা,
মুক্তিযোদ্ধা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যু
বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির নেতা, তথ্য ও প্রযুক্তি বৈজ্ঞানিক ইয়াসের খান চৌধুরীর
নেতৃত্বাধীন যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে
সোমবার (৩০ মে) বিকেলে এই কর্মসূচী পালন করা হয়।
নান্দাইল উপজেলার চন্ডীপাশা নতুনবাজারস্থ
দলীয় কার্যালয়ে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মিজানুর
রহমান লিটন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের
যুগ্ন আহবায়ক মোঃ নূর উদ্দিন চুন্নু , যুগ্ম আহবায়ক
আবু রায়হান, পৌর যুবদলের সভাপতি রবিউল করিম বিপ্লব,
পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক নিক্সন আকন্দ, ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম মাজু, মোফাজ্জল হক, ফয়সাল আহম্মেদ, সাদ্দাম হোসেন, সুমন মিয়া, মাজহারুল ইসলাম, আনিসুর রহমান রাজা, কামরুল ইসলাম, সুলতান আহম্মেদ
সুজন।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত
ছিলেন, প্রভাষক রমজান আলী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান,
উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহজাহান কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল হক লিটন
বিএসসি ও স্থানীয় বিএনপি দলীয় সাবেক জাতীয় সংসদ সদস্য আনওয়ারুল হোসেন খান চৌধুরীর একান্ত
সচিব শোয়েব আহাম্মেদ শাহীন প্রমূখ। আলোচনা সভা পরিচালনা
করেন নান্দাইল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মফিজুর রহমান রতন ।
বক্তাগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)
প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি
গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার শান্তি কামনা করেন। মিলাদ মাহফিলে দোয়া পড়ান মাওলানা মোঃ তারারক হোসেন।(প্রকাশ ৩০ মে ২০১৬)
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। তবে আমাদের প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে
না)
