WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

13 June 2016

নান্দাইলে বেড়াতে এসে ৫ম শ্রেণির এক ছাত্রী পাশবিক নির্যাতনের শিকার
স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে বেড়াতে এসে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রী পাশবিক নির্যাতনের শিকার হয়েছে

নির্যাতিত মেয়েটি রবিবার (১২ জুন) নান্দাইল মডেল থানায় উপস্থিত হয়ে অভিযোগ করেছেমেয়েটির বাড়ি পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার বিলঘেরোয়া গ্রামেসে ধুনিয়াকান্দি ফাজিল মাদরাসার ছাত্রী

জানা যায, গত ৭ জুন মেয়েটি নান্দাইলের চরশ্রীরামপুর গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসলে পূর্বপরিচিত কয়েকজন (যাদের বয়স ১৭ থেকে ২২ বছরের মধ্যে) সন্ধ্যার দিকে একটি জঙ্গলে গিয়ে তার ওপর পাশবিক নির্যাতন চালায়এ ঘটনার পর থেকে নির্যাতিত মেয়েটি বোনের বাড়িতে অসুস্থ অবস্থায় ছিলনির্যাতনকারীরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় মেয়েটি থানায় আসতে পারেনি, এমনকি স্থানীয় হাসপাতালে এসে চিকিৎসা পর্যন্ত নিতে পারেনি- এ তথ্য জানান চরশ্রীরামপুর গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি  

বিষয়টি জানাজানি হওয়ায় এলাকার কয়েকজন পিতৃহীন এই নির্যাতিত মেয়েটি নান্দাইল মডেল থানায় এনে রেখে চলে যায়মেয়েটি স্থানীয় সাংবাদিকদের কাছে তার ওপর পাশবিক নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দেয়

জানতে চাইলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, এ ঘটনায় মামলা হচ্ছেমেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার পাঠানো হবে

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া নান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিতবে আমাদের প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না) 
অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.