WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

27 June 2016


উপজেলা ছাত্রলীগের দুই নেতাকে আটকের প্রতিবাদে
নান্দাইলে ওসির অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিলসহ থানা ঘেরাও
স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলা ছাত্রলীগের দুই নেতাকে আটক করার প্রতিবাদে আজ সোমবার (২৭ জুন) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ঘন্টাব্যাপী অবরোধ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরাএ সময় তারা নান্দাইল মডেল থানার ওসি মো. আতাউর রহমানের অপসারণ দাবি তুলে পৌর শহরে এক বিক্ষোভ মিছিল শেষে থানা ঘেরাও করেআন্দোলনের মুখে আটক উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. শাহআলম ও শিক্ষা বিষয়ক সম্পাদক আশিকুজ্জামানকে ছেড়ে দেয়া হয়

জানা যায়, থানায় গ্রেফতারকৃত এক আসামীর সাথে গতকাল সোমবার দুপুরে ওই দুই নেতা দেখা করতে গেলে থানা হাজতের সামনে কর্তব্যরত এক পুলিশ কনষ্টেবল তাদের বাধা দেনএ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ওই দুই ছাত্রলীগ নেতাকে ওসির নির্দেশে আটক করা হয়

খবর পেয়ে উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনার সাথে সাথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল নতুনবাজার এলাকায় ট্রায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেএ সময় সড়কের দুই পাশে দূর-পাল্লার যাত্রীবাহী যানবাহনসহ অন্যান্য যানবাহন আটকা পড়েপ্রচ- খরতাপে মধ্যে ঘন্টাব্যাপী অবরোধে যাত্রীরা অতিষ্ট হয়ে পড়েএ সময় ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে আসলে অবরোধকারীরা ওসির অপসারণের দাবিতে শ্লোগান তুলেপরে তারা পৌর শহরের কয়েকটি সড়কে বিক্ষোভ মিছিল করে দ্রুত ওসির অপসারণ দাবি জানায় এবং মিছিলসহ থানা ঘেরাও করে

উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান বলেন, পুলিশের বাড়াবাড়ির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়রমজানের দিনে জনগণের ভোগান্তির বিষয়টি চিন্তা করে অবরোধ তুলে নেয়া হয়েছে

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, আটক নেতা দুইজনকে ছেড়ে দেয়া হয়েছেআটকের বিষয়ে বলেন, সাধারণ একটি বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছিলএ ঘটনায় কোন মামলা হয়নি বলে জানান

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া নান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিসময়ের আয়না ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যমতবে নান্দাইল নিউজ- এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না) 
অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.