WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

26 June 2016



ছাত্রদলের নান্দাইল উপজেলা ও পৌরসভা শাখা পুর্নাঙ্গ কমিটি গঠিত
স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলা ও পৌরসভা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পুর্নাঙ্গ কমিটি গঠিত হয়েছেকেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক মো. মফিজুর রহমান রতন সভাপতি ও মো. মাজহারুল ইসলাম মাজুকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট নান্দাইল উপজেলা কমিটি ও  ১০১ সদস্য বিশিষ্ট পৌরসভা শাখা কমিটির অনুমোদন দেয়া হয়েছে -এ তথ্য কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরীত এক পত্রে জানা গেছে  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান গত ২৩ জুন ২০১৬ কমিটি দুইটির অনুমোদন দেন

উপজেলা কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো. কামরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফয়সাল আহম্মেদ, আতিকুজ্জামান নওফেল, সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন প্রমূখ

নান্দাইল পৌরসভার কমিটির সভাপতি মো. মোখলেসুর রহমান ফরিদ, সিনিয়র সহ-সভাপতি মো. মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সুলতান আহমেদ সুজন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. প্রাপ্ত হোসেন পিয়াস, সাংগঠনিক সম্পাদক মো. ইমরান সরকার প্রমূখ

উল্লেখ্য, বিএনপি নেতা, তথ্য ও প্রযুক্তি বৈজ্ঞানিক ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বাধীন ছাত্রদলের নেতা-কর্মীরা নান্দাইল উপজেলা ও পৌরসভা কমিটির অনুমোদন পেয়েছে

নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘বিএনপির আদর্শ রক্ষার্থে এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে নতুন উদ্যোগে মাঠ পর্যায়ে কাজ করতে হবেবিএনপির চেয়ারপারসন বেগম খালেজা জিয়া তথা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দেশের অধিকার বঞ্চিত মানুষের পাশে থেকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া নান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিসময়ের আয়না ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যমতবে নান্দাইল নিউজ- এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না) 
অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.