WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

18 June 2016



নান্দাইলে যুবককে ছুরিকাঘাত
স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইলে ইয়াবা ব্যবসা করতে রাজি না হওয়ায় কাজল মিয়া (২০) নামে এক যুবক ছুরিকাঘাত করা হয়েছেশনিবার (১৮ জুন) দুপুরে পৌর শহরের ভাটি কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেকাজল ওই গ্রামের দরিদ্র কৃষক আব্দুল মোতালেবের ছেলে

জানা গেছে, ঝালুয়া গ্রামের আ. মজিদের পুত্র কাঞ্চন সরকার দুপুর দেড়টার দিকে কাজলের পিঠে ও কোমরের কাছে ছুরি দিয়ে আঘাত করেপরে এলাকাবাসীর সহযোগিতায়  কাজলকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়সেখানে কর্তব্যরত চিকিৎসক তামান্না সুলতানা উন্নত চিকিৎসার জন্য কাজলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেনবর্তমানে আহত কাজল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনতার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে

কাজলের মা মরিরম বেগম জানান, ইয়াবা বড়ি বিক্রি করে দেয়ার জন্য কয়েক মাস ধরে তার ছেলে কাজলকে চাপ দিয়ে আসছিল ব্যবসায়ীরা ব্যবসা করতে রাজি না হওয়ায় তাকে ছুরিকাঘাত করা হয়েছে

নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মেদ বলেন, খবর পেয়েই অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হয়েছেএ ঘটনায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া নান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিসময়ের আয়না ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যমতবে নান্দাইল নিউজ- এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না) 
অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.