WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

15 June 2016



কর্তৃপক্ষের গাফলতির কারণে কর্মজীবী ছাত্রের শিক্ষাজীবন অনিশ্চিত !
নান্দাইলে বাউবির এক এসএসসি পরীক্ষার্থীর ফল নিয়ে জটিলতা এখনো কাটেনি
স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইলে বাউবি প্রোগ্রামের এক পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় উপস্থিত থেকে পরীক্ষায় অংশ নিলেও প্রকাশিত ফলাফলের ঘরে তাকে পাশ-ফেল-অনুপস্থিত কোনোটাই দেখানো হয়নিফলাফল প্রকাশের পর ওই পরীক্ষার্থী নিয়ম অনুসরণ করে অনলাইনে অভিযোগ করলেও কোনো উত্তর না আসায় সে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারেনিসংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফলতির কারণে কর্মজীবী ছাত্রের শিক্ষাজীবন অনিশ্চিয়তার মুখে পড়েছে  

নান্দাইল পৌরসভার চণ্ডীপাশা মহল্লার বাসিন্দা সাধন চন্দ্র ভদ্রের ছেলে ওই পরীক্ষার্থী নাম বিশ্বজিত কুমার ভদ্র  সে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি ২০১৪ইং প্রোগামের চুড়ান্ত পর্বের পরীক্ষার্থীবাউবির ওই পরীক্ষাটি দুই বছরে বিভক্ত করে গ্রহণ করা হয়ে থাকে

বিশ্বজিত জানায়, সে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের স্টাডি কেন্দ্র থেকে প্রথম পর্বের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেতার শিক্ষার্থী পরিচিতি নম্বর ১৩-০-১০-১৬৫-০৭৪গত বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বের (বর্ষ) অতিরিক্ত বিষয়সহ মোট ছয়টি বিষয়ের প্রতিটিতে একই কেন্দ্র থেকে অংশ নিয়েছেবাউবির অনলাইন সংস্কারণে প্রকাশিত ফলাফলে দেখা যায় বিশ্বজিত পাঁচ বিষয়ের ফলাফল পেয়েছেকিন্তু ইংরেজী দ্বিতীয় পত্রের কোনো ফলাফল আসেনিওই বিষয়ের ফলাফলের ঘরটি খালি অবস্থায় রয়েছেবাউবি সংশ্লিষ্ঠ একটি সূত্র জানায়, কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত থাকলে ফলাফলের ঘরে তাকে এবি (AB)  দেখানো হয়স্টাডি কেন্দ্র থেকে সংগৃহীত পরীক্ষার্থী উপস্থিতির টপশিট সংগ্রহ করে দেখা যায় ৬/১১/১৫ ইং তারিখে অনুষ্ঠিত ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় বিশ্বজিত কুমার ভদ্রের উপস্থিত থাকার তথ্য রয়েছেফলাফল না পেয়ে বিশ্বজিত ভেঙে পড়েছেকি করবে সেটা সে বুঝতে পারছে নাএদিকে, একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময়ও পার হয়ে গেছে

এ বিষয়ে জানতে চাইলে বাউবির এসএসসি প্রোগ্রামের কেন্দ্র সচিব ও নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল খালেক সাংবাদিকদের জানান, পরীক্ষা গ্রহণ করার দায়িত্ব আমাদেরআর ফলাফল প্রকাশের দায়িত্ব বাউবিরএখানে তাঁর কিছু করার নেই

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া নান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিসময়ের আয়না ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যমতবে নান্দাইল নিউজ- এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না) 
অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.