WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

05 September 2017


মিয়ানমারে মুসলিমদের ওপর অমানবিক নির্যাতন ও  নির্বিচারে হত্যার প্রতিবাদে নান্দাইলে মানববন্ধন


স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
মিয়ানমারে সংখ্যালঘু মুসলিমদের ওপর অমানবিক নির্যাতন ও  নির্বিচারে হত্যা বন্ধ করার দাবিতে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আজ মঙ্গলবার সকাল ১১টায় এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের ওপর নান্দাইল উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচী নান্দাইলবাসীর ব্যানারে পালন করা হয়। এতে বিপুল সংখ্যক মানবতাবাদী স্থানীয় মানুষ অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন মো. লুৎফর রহমান, এটিএম ইমদাদুল্লাহ, হাসান মুহাম্মদ ও সাংবাদিক ফজলুল হক ভূঁইয়া প্রমূখ।

বক্তাগণ সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম নির্মূলে প্রতিবাদ জানিয়ে জাতিসংঘের দ্রুত ভূমিকা গ্রহণের আহবান জানান।

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। ‘ সময়ের আয়না’ ফেসবুক আইডি আমাদের সহযোগি সামাজিক গণমাধ্যম। তবে ‘নান্দাইল নিউজ’- এর প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)
অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.