স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইলে পাট আঁশ ও বীজ উৎপাদন
বিষয়ক এক কৃষক প্রশিক্ষণ রবিবার (৮ মে) দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে হলরুমে অনুষ্ঠিত
হয়েছে।
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট মন্ত্রনালয়ের
অধিনে ‘পাট ও পাট জাতীয় ফসলের কৃষি প্রযুক্তি উদ্ভাবন
ও হস্তান্তর প্রকল্প’ এই প্রশিক্ষণের আয়োজন করে।
সেখানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পাট
গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. চন্দন কুমার সাহা, বিশেষ অতিথি হিসেবে মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মাহবুবুল
ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মাহবুব
আলী, ড. এটিএম গোলাম মোর্শেদ, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোলায়মান হোসেন ভূঁইয়া, শফিকুল ইসলাম, উপজেলা কৃষি
কর্মকর্তা মো. নাছির উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক
কর্মকর্তা ড. মোঃ লুৎফর রহমান ।
প্রশিক্ষণ
অনুষ্ঠানে নান্দাইল উপজেলার একশত জন কৃষক অংশ গ্রহণ করেন।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। তবে আমাদের প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে
না)
