নান্দাইলে হামলার ঘটনায় দাদি নাতি আহত
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল পৌরশহরের নান্দাইল পাছপাড়া
নতুন মসজিদের কাছে মঙ্গলবার (১০ মে) বিকেলে সন্ত্রাসী হামলার ঘটনায় দাদি চান বানু (৮০)
ও নাতি সোহেল মিয়া (২০) আহত হয়েছে। ঘটনার পরপরই আহত দুইজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা
হয়েছে।
নান্দাইল পাছপাড়া এলাকার বাসিন্দা আহত সোহেলের চাচাত বড় ভাই মাসুম
মিয়া জানান, সোহেলসহ ৭জন শ্রমিক নরসিংদী জেলায় শ্রমিকের
কাজ শেষে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি নান্দাইল
পাছপাড়া নতুন মসজিদ এলাকায় পৌছলে স্থানীয় চিহিৃত কতিপয় সন্ত্রাসী পূর্ব শত্রুতার জের
ধরে সোহেলের উপর দেশিয় ধারালো অস্ত্র, রড ও লাঠি দিয়ে
আক্রমণ শুরু করে। এ সময় সোহেলকে আক্রমণের
খবর পেয়ে দাদি চান বানু এগিয়ে আসলে তাকেও হামলাকারীরা আক্রমণ করে ডান হাত ভেঙে দিয়েছে। সোহেলের দুই পা অস্ত্রাঘাত করে মারাত্মকভাবে
জখম করে।
আহত সোহেল জানান, তার সাথে থাকা অন্যান্য ৭ শ্রমিকের সঞ্চিত ৪৫ হাজার টাকা হামলাকারীরা ছিনিয়ে নিয়ে
গেছে। গুরুতর আহত বৃদ্ধা চান বানুকে স্থানীয় হাসপাতালের
কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন। এ বিষয়ে নান্দাইল মডেল থানায় একটি অভিযোগপত্র
জমার প্রস্তুতি চলছে।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। তবে আমাদের প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি
ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)
