WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

06 May 2016



নান্দাইলের আলোচিত ছুরিকাবিদ্ধ শিশু বিথী অবশেষে মৃত্যুর কাছে হার মানল !
স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আলোচিত ছুরিকাবিদ্ধ শিশু বিথী গত বৃহস্পতিবার (০৫ মে) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেজমি সংক্রান্ত বড়দের বিরোধে জেরে নিস্পাপ শিশু বিথীর প্রাণ যাওয়ার ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিসহ প্রতিবাদ ও নিন্দার ঝড় বইছে

গত ১৩ মার্চ নান্দাইল পৌর শহরের চন্ডীপাশা এলাকায় বাবার কোলে থাকা অবস্থায় সন্ত্রাসী হামলার ঘটনায় ১৭ মাসের শিশু বিথী ছুরিকাবিদ্ধ হয়জমি সংক্রান্ত বিরোধে শিশুটির বাবা দ্বীন ইসলামকে প্রতিপরে লোকজন ছুরি দিয়ে (দেশিয় অস্ত্র) আঘাত করলে তা লক্ষ্যচ্যূত হয়ে শিশুটির পেটে বিদ্ধ হয়ে পেছনের দিকে বেরিয়ে পড়েএ ঘটনার পর ৫৪ দিন ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালের চিকিৎসকরা শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন

শিশু বিথীকে ছুরিকাবিদ্ধ করার ঘটনার পরেরদিন বাবা দ্বীন ইসলাম বাদি হয়ে নান্দাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেনওই ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ দুইজনকে গ্রেফতার করে। শিশু বিথী ছুরিকাহত হওয়ার বিষয়টি নিয়ে এলাকায় চরম বির্তক রয়েছে। প্রকৃত পক্ষে কে ঘটিয়েছে এ ঘটনাটি গভীর তদন্ত প্রয়োজন।
শিশুর ওপর এ ধরনের লোমহর্ষক নির্যাতনের ঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে প্রকৃত অপরাধীদের সনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানসামাজিক যোগাযোগ মাধ্যমে ছুরিকাবিদ্ধ শিশুর ছবি ছড়িয়ে পড়লে সর্বত্র সমালোচনা ও নিন্দার ঝড় উঠেশিশু বিথীসহ নান্দাইলে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার ও দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের প্রতিবাদে গত ৪ এপ্রিল নান্দাইল ঘাসফুল শিশু ফোরাম নামে এক সংগঠন মানববন্ধন কর্মসূচী পালন করে

জানতে চাইলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে সময়ের আয়নাকে বলেন, শিশুর ওপর যে ধরনের আঘাত করা হয়েছে খুবই হৃদয়বিদারকমামলাটি এখন গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া নান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিতবে আমাদের প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না) 


অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.