নান্দাইলে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সেতু আক্তার
(৬) নামে এক স্কুল ছাত্রী ইজিবাইক চাপায় পড়ে
নিহত হয়েছে। সে
উদং মধুপুর গ্রামের রোকন উদ্দিনের মেয়ে।
সোমবার (০২ মে)সকালে নান্দাইল - হোসেনপুর
সড়কের শেয়ালধরা বাজার এলাকায় শিশুটি এ দুর্ঘটনার শিকার হয়। সাথে সাথে তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ
হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের
নার্সারি শ্রেনির ছাত্রী।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। তবে আমাদের প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে
না)