WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

19 April 2016

নান্দাইলে ব্যাংক বন্ধ রেখে নির্বাচনী কর্মশালায় অংশ নেওয়ায় সোনালী ব্যাংক ব্যবস্থাপক ষ্ট্যান্ডরিলিজ !
স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলা শাখা সোনালী ব্যাংক বন্ধ রেখে নির্বাচনী এক কর্মশালায় অংশ গ্রহণ করায় ব্যাংকটির ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার মো. মুখলেছুর রহমানকে কর্তৃপক্ষ ষ্ট্যান্ডরিলিজ করেছে
 মঙ্গলবার (১৯ এপ্রিল) তাঁকে ময়মনসিংহ জেলার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) তাৎক্ষনিক ছাড়পত্র দিয়ে মুক্তাগাছা শাখায় যোগদানের নিদের্শ দিয়েছেনডিজিএম দাবি করেন, ব্যাংক বন্ধ থাকায় গ্রাহকগণের ভোগান্তি ও লেন-দেন বন্ধ থাকায় ব্যাংকের আর্থিক ক্ষতি হয়েছে

নান্দাইল সোনালী ব্যাংকের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনে নির্বাচন কমিশনের নির্দেশ করেছেনঅন্যদিকে, ব্যাংক কর্তৃপক্ষের আদেশ রয়েছে ব্যাংক খোলা রেখে কাজ করা- এই পরিস্থিতিতে কোন দিকে যাবো আমরা ?

জানা যায়, গত রবিবার (১৭ এপ্রিল) সোনালী ব্যাংক নান্দাইল শাখার সকল কর্মকর্তা-কর্মচারী উপজেলা রিটানিং অফিসার মোহাম্মদ শাহানুর আলমের নির্দেশে দিনব্যাপী কর্মশালায় যোগ দেনএই দিন ব্যাংকটির শাখা বন্ধ থাকায় ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার মো. মুখলেছুর রহমান ষ্ট্যান্ডরিলিজ করা হয়তাঁর স্থলে মো. নূরুজ্জামান একজন যোগদান করেছেন

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া নান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিতবে আমাদের প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না) 
অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.