স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১টি ইউনিয়নে
অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য
ও সাধারণ সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৬ এ্প্রিল) বিকেলে উপজেলা পরিষদের
হল রুমে এ সভায় সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ শাহানুর
আলম।
সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা প্রশাসক মো. মোস্তাকীম বিল্লাহ ফারুকী। বিশেষ অতিথি হিসেবে
জেলা পুলিশ সুপার মইনুল হক, নান্দাইল পৌরসভার মেয়র
রফিক উদ্দিন ভূঁইয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রার্থীদের পক্ষে কথা বলেন,
আচারগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী একেএম মোফাজ্জল হোসেন
ও মো. রফিকুল ইসলাম রেনু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার
(ভূমি) মো. জসীম উদ্দিন।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। তবে আমাদের প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে
না)
