নান্দাইলে বিদ্যুতের তারের জড়িয়ে কৃষকের মৃত্যু
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ভাটি সাভার গ্রামে
আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রতন মিয়া (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
তিনি ওই গ্রামের মৃত আব্দুল মন্নাছের পুত্র। বাড়ির পাশে একটি শ্যালো মেশিনের ত্রুটিপূর্ণ বিদ্যুতের তারের জড়িয়ে এই দুর্ঘটনাটি
ঘটেছে বলে এলাকাবাসী জানায়।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, রতন মিয়া পাট ক্ষেত থেকে শাক তুলে বাড়িতে নিয়ে রাখেন স্থানীয়
ঝালুয়া বাজারে বিকেলে বিক্রির জন্যে। এরপর সন্ধ্যায়ও তিনি
বাড়ি না ফেরায় খোঁজাখুঁজির পর সন্ধান মেলে মৃতদেহ পড়ে আছে শ্যালো মেশিনের কাছে।
ঘটনাটি জানাজানির পর এলাকার বিপুল সংখ্যক
লোক ঘটনাস্থলে ভিড় করে। জানতে চাইলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ
(ওসি) আতাউর রহমান নান্দাইল নিউজকে বলেন, এ ব্যাপারে
থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ পরিবারের সদস্যদের
কাছে দিয়ে দেয়া হয়েছে।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। তবে আমাদের প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে
না)