WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

23 April 2016

ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬
নান্দাইলে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ৭, লীগ বিদ্রোহী ২, বিএনপি ১, স্বতন্ত্র ১ জন নির্বাচিত হয়েছেন
স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন উপজেলা রির্টানিং অফিসার ও ইউএনও শাহানুর আলমনির্বাচনে ৭ জন আওয়ামীলীগ, ২ জন আওয়ামীলীগের বিদ্রোহী, ১জন বিএনপি ও  স্বতন্ত্র ১জন প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন

শনিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১২ টায় উপজেলা পরিষদের কন্ট্রোলরুম থেকে নির্বাচনের এ ফলাফল বেসরকারীভাবে ঘোষণা করা হয়১২টি ইউনিয়নের মধ্যে ১নং বেতাগৈর ইউনিয়ন পরিষদ নির্বাচন আদালতে রিট পিটিশন থাকার কারণে অনুষ্ঠিত হয়নি

ঘোষিত ফলাফলে ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আবু বকর সিদ্দিক ৬ হাজার ৮৭২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্র্বাচিত হয়েছেনতাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপির আবুল খায়ের বাবুল পেয়েছেন ৫ হাজার ১৬৭ ভোট 

৩ নং নান্দাইল ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মো. আনোয়ারুল হক ৩ হাজার ৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেনতাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপির বিদ্রোহী মো. আব্দুল মজিদ ৩ হাজার ২১৩ ভোট পেয়েছেন 
৪ নং চন্ডীপাশা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী এমদাদুল হক ভূঁইয়া ৭ হাজার ৬২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেনতাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামীলীগের বিদ্রোহী শাহাব উদ্দিন ভূঁইয়া ৭ হাজার ৪৫৩ পেয়েছেন 
৫ নং গাংগাইল ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী সৈয়দ আশরাফুজ্জামান খোকন ৪ হাজার ৫০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেনতাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামীলীগ বিদ্রোহী মো. আসাদুজ্জামান ৪ হাজার ১৮১ পেয়েছেন 
 ৬ নং রাজগাতী ইউনিয়নে বিএনপির প্রার্থী মো. রোকন উদ্দিন ৬ হাজার ৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেনতাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামীলীগের মো. ইফতেকার মমতাজ ৬ হাজার ২০৫ পেয়েছেন 
৭ নং মুশুলী ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মো. ইফতিকার উদ্দিন ভূঁইয়া ৭ হাজার ৮২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেনতাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপির মোহাম্মদ এনামুল হক ৬ হাজার ৪৬ পেয়েছেন 
৮ নং সিংরইল ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. সাইফুল ইসলাম ৫ হাজার ৯১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেনতাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপির মো. জামাল আহম্মদ খান ৪ হাজার ৩৭৩ পেয়েছেন 
৯ নং আচারগাঁও ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী একেএম মোফাজ্জল হোসেন ৪ হাজার ৮২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেনতাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামীলীগের বিদ্রোহী মো. রফিকুল ইসলাম (রেনু) ৪ হাজার ৭৮১ পেয়েছেন 

১০ নং শেরপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. সোহরাব উদ্দিন ৬ হাজার ৩২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেনতাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামীলীগের মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া ৪ হাজার ৩২১ পেয়েছেন 
১১ নং খারুয়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মোহাম্মদ কামরুল হাসনাত ভূঁইয়া ৬ হাজার ৮২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেনতাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপির মো. রেজাউল করিম ৬ হাজার  ৮ পেয়েছেন  এবং ১২ নং জাহাঙ্গীরপুর ইউনিয়নে ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মো. আবুল কালাম মন্ডল ৮ হাজার ৫৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেনতাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপির মো. ওসমান গণি ভূঁইয়া ৪ হাজার ১৯৫ ভোট পেয়েছেন 

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া নান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিতবে আমাদের প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না) 
অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.