WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

04 April 2016

নান্দাইলে শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন ও র‌্যালি
স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শিশু নির্যাতন বন্ধের দাবিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকগণ ও এলাকাবাসী যৌথভাবে এক মানববন্ধন ও র‌্যালি করেছেআজ সোমবার (০৪ এপ্রিল) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ওপর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা করা হয়

নান্দাইল ঘাসফুল শিশু ফোরামের আয়োজনে মানববন্ধন শেষে এক আলোচনা সভায় বক্তব্য রাখে সংগঠনটির পক্ষে আলিফ কবির প্রান্ত, শরিফুল ইসলাম ফোয়াদ, মোশফিকুর রহমান আকিব, সায়ন্তিকা কর মৌলি, আলফি শাহরিন তুরফা, সুলতানা রাজিয়া তসনিম প্রমূখতাদের দাবি সম্প্রতি নান্দাইলে আলোচিত ১৭ মাসের শিশু বিথীকে ছুরিকাঘাত, অজ্ঞাত শিশুর মৃতদেহ উদ্ধার, দ্বিতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থী ধর্ষণসহ বিভিন্নভাবে শিশু নির্যাতন হচ্ছেএ সব বন্ধে প্রশাসনের জুড়ালো ভূমিকা নিতে হবেএ ক্ষেত্রে জনসচেতনা বৃদ্ধির জন্যে গণমাধ্যমকে আরও এগিয়ে আসার দাবি জানায়। 
 
শিশু নির্যাতন বন্ধের এই কর্মসূচিতে ময়মনসিংহ শিশু সাংবাদিক সদস্যরাও অংশ নেয়শিশু সাংবাদিকরা হল- হৃদয় হোসেন, রুমি আক্তার, বৃষ্টি আক্তার, লাভনী আক্তার, মাহিন বাট, মৌ আক্তার

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া নান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিতবে আমাদের প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)  
অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.