WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

06 April 2016


নান্দাইলে টমটম উল্টে আরোহী নিহত, চালক আহত
স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের আচারগাঁও জলসিড়ি বাসষ্ট্যান্ড এলাকায় আজ বুধবার (০৬ এপ্রিল) সকালে এক টমটম উল্টে দুলাল মিয়া (৪৫) নামে এক আরোহী নিহত হয়েছেনএ ঘটনায় টমটম চালক বাবুল মিয়া গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়

জানা যায়, উপজেলার আচারগাঁও দিঘীরপাড় এলাকার জনৈক আমির হোসেনের পুত্র দুলাল মিয়া একটি টমটম ভাড়ায় নিয়ে নান্দাইল সদরে আসছিলেন সমিল থেকে কাঠ কেনার জন্যেপথে জলসিড়ি বাসষ্ট্যান্ড এলাকার একটি গর্তে দ্রুতগতিতে চালিত টমটমটি উল্টে গেলে দুলাল মিয়া গুরুতর ভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যানতারপরও উপস্থিত লোকজন তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

খোঁজ নিয়ে জানা যায়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন টমটম চালক বাবুল মিয়ার অবস্থাও আশংকাজনক

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া নান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিতবে আমাদের প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না) 
অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.