নান্দাইলে বারইখালী খালে মাছ ধরার অবৈধ স্থায়ী বাঁধ উচ্ছেদ
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সিংরইল ইউনিয়নের
বারইখালী খাল জুড়ে মাছ ধরার জন্যে অবৈধভাবে তৈরি স্থায়ী বাঁধ আজ সোমবার (০৪ এপ্রিল)
দুপুরে উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।
খালটিতে এক শ্রেণির অসাধু ব্যক্তিরা বাঁধের
সাথে মোটা পলিথিন দিয়ে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করে মাছ শিকার করে আসছে। এরফলে পানি উচ্চতা বৃদ্ধি পেয়ে এলাকার ধানসহ
অন্যান্য ফসলের জমি প্লাবিত হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে নির্বিচারে ছোট-বড় মাছ নিধন ও জলাবদ্ধতা সৃষ্টির ব্যাপারে স্থানীয়
লোকজন প্রতিবাদ করেও কোন সুফল পায়নি।
উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এই বাঁধ উচ্ছেদ
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন ভূঁইয়া,
নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল ইসলাম প্রমূখ। প্রশাসনের এই উদ্যোগ স্বাগত জানিয়েছেন এলাকার
সাধারণ মানুষ।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। তবে আমাদের প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি
ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)

