নান্দাইল মডেল
থানার সামনে দুইটি ইলেকট্রনিক্স শো-রুমে চুরি !
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল মডেল থানার সামনে পৃথক
দুইটি মার্কেটের ওয়াল্টন শো-রুম ও ওয়ের্স্টান শো-রুমে দুর্ধর্ষ চুরির ঘটনা গত শনিবার
(০২ এপ্রিল) দিবাগত রাতে ঘটেছে।
ওয়াল্টন শো-রুমের মালিক শরিফুল ইসলাম তৌহিদ
জানান, তার শো-রুম থেকে ১০টি মোবাইল সেট,
১৩টি এলইডি টিভিসহ নগদ ৭০ হাজার টাকা চুরি হয়েছে। ওয়ের্স্টান শো-রুমের মালিক আনিসুল ইসলাম শাওন জানান, তার দোকান থেকে ৭টি এলইডি টিভি চুরি হয়েছে। দুইটি শো-রুমের প্রায় ০৬ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শো-রুম দুইটির চালের টিন কেটে এ চুরির ঘটনাটি ঘটেছে। চুরি হওয়া মালামালের মধ্যে পৌর শহরের নরসুন্দা নদীর তীরে একটি ধান ক্ষেতে চারটি
এলইডি টিভি সেট পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে জানায়। পরে সেখান থেকে টিভি সেটগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ ।
এ চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতংক
বিরাজ করছে। থানা পুলিশ চুরি হওয়া শো-রুম দুইটি পরিদর্শন
করেছে। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। তবে আমাদের প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে
না)