WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

28 March 2016

নান্দাইলে ইউপি নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপির বিদ্রোহীসহ চেয়ারম্যান পদে ৫২ জন প্রার্থী  
স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২টি ইউপির মধ্যে ১১টিতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ ও বিএনপির বিদ্রোহীসহ জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কাস পার্টি, ইসলামী শাসনতন্ত্রত আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৫২ জন প্রাথী মনোনয়নপত্র দাখিল করেছেন

অপরদিকে, সংরক্ষিত মহিলা আসনে মোট ১৩০ জন ও সাধারণ সদস্য পদে ৪১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেনগত ২৭ মার্চ উপজেলা নির্বাচন কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিলআগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপে নান্দাইল উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে

নান্দাইল উপজেলার ২নং মোয়াজ্জেমপুর ইউপিতে মো. মোর্শেদ আলী (আলীগ), আবু বক্কর সিদ্দিক ও আজিজুল ইসলাম (বিদ্রোহী আলীগ), আবুল খায়ের বাবুল (বিএনপি)

৩ নং নান্দাইল ইউপিতে আনোয়ারুল হক (আলীগ), মোশাররফ হোসেন কাজল ও আবু নাঈম ভূঁইয়া ফারুক (বিদ্রোহী আলীগ), আব্দুর রাজ্জাক (বিএনপি), আব্দুল মজিদ (বিদ্রোহী বিএনপি)

 ৪ নং চন্ডীপাশা ইউপিতে এমদাদুল হক ভূঁইয়া (আলীগ), শাহাব উদ্দিন ভূঁইয়া (বিদ্রোহী আলীগ), মাহবুবুর রশীদ বুলবুল (বিএনপি), মাওলানা হাফিজ উল্লাহ (ইসলামী শাসনতন্ত্র আন্দোলন)

৫ নং গাংগাইল ইউপিতে সৈয়দ আশরাফুজ্জামান খোকন (আলীগ), এডভোকেট আসাদুজ্জামান নয়ন (বিদ্রোহী আলীগ), আলী আসলাম ভূইয়া (বিএনপি), সোহেল মিয়া (জাপা), আজিজুর রহমান (ওয়ার্কাস পার্টি), বুলবুল ইসলাম (স্বতন্ত্র)

৬ নং রাজগাতী ইউপিতে ইফতেখার মোমতাজ খোকন (আলীগ), আল সায়েম মোহাম্মদ শেখর (বিদ্রোহী আলীগ), রোকন উদ্দিন (বিএনপি), মোজাহিদ উদ্দিন (স্বতন্ত্র)

৭নং মুশুলী ইউপিতে ইফতেখার উদ্দিন ভূইয়া বিপ্লব (আলীগ), এনামুল হক মাসুদ (বিএনপি), শফিকুল ইসলাম (স্বতন্ত্র)

৮ নং সিংরইল ইউপিতে সাইদুল ইসলাম (আলীগ), সাইফুল ইসলাম (বিদ্রোহী আলীগ), জামাল আহাম্মদ খান (বিএনপি), সাইদুল ইসলাম, ওমর ফারুক ও বদরুল ইসলাম (স্বতন্ত্র)

৯নং আচারগাঁও ইউপিতে একেএম মোফাজ্জল হোসেন (আলীগ), রফিকুল ইসলাম রেনু , সারোয়ার হোসেন ভূইয়া আদিল ও হাসিম উদ্দিন ভূইয়া (বিদ্রোহী আলীগ), মোবারক হোসেন (বিএনপি), সাখাওয়াত হোসেন বাবুল (জাপা), আনোয়ার হোসেন চাঁন মিয়া (স্বতন্ত্র)

১০ নং শেরপুর ইউপিতে মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূইয়া (আলীগ), জিয়া উদ্দিন (বিএনপি), সোহরাব উদ্দিন ও দেলোয়ার হোসেন (স্বতন্ত্র)

১১ নং খারুয়া ইউপিতে কামরুল হাসনাত ভূইয়া মিন্টু (আলীগ), আফাজ উদ্দিন ভূইয়া (বিদ্রোহী আলীগ), রেজাউল করিম (বিএনপি), আখতার হোসেন ভূইয়া (স্বতন্ত্র)

 ১২ নং জাহাঙ্গীরপুর ইউপিতে আবুল কালাম মন্ডল (আলীগ), মোস্তফা কামাল ওয়ানিছ ও মো. ছানাউল্লাহ রিপন (বিদ্রোহী আলীগ), ওসমান গণি ভূইয়া (বিএনপি), মাওলানা মোশারফ হোসেন (জাপা) 

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া নান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন অংশ,লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিতবে আমাদের প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)
অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.