নান্দাইলের বেতাগৈর ইউনিয়ন পরিষদ নির্বাচনের দাবিতে মানববন্ধন
ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১নং বেতাগৈর
ইউনিয়ন পরিষদ নির্বাচনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকার লোকজন। আজ শনিবার (২৬ মার্চ) বিকেলে স্থানীয় মধুপুর বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ
মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সেখানে বক্তব্য রাখেন এলাকার প্রবীন শিক্ষক এমএ কদ্দুস, বেতাগৈর ইউনিয়ন আওয়ামীলীগের সমন্বয়কারী শামীম খান, হেলাল উদ্দিন ভূঁইয়া, রকিব রব্বানী রাহাত, ইউনিয়ন বিএনপির সাধারণ
সম্পাদক ডা. মজিবুর রহমান, যুগ্ম সম্পাদক মাহমুদুল
হাসান আপেল, ফরিদ উদ্দিন, ইউনিয়ন যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম উজ্জ্বল, চান মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন,
অবসরপ্রাপ্ত সার্জেন্ট রফিকুল ইসলাম, আ. কাদির মেম্বার, দেলোয়ার হোসেন সুজন
প্রমূখ।
বক্তাগণ নান্দাইলের অন্যান্য ১১টি ইউনিয়নের
সাথে ১নং বেতাগৈর ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণার জন্যে নির্বাচন কমিশনারের কাছে
দাবি জানান। তারা বলেন, আমরা জনগণ নির্বাচনমুখী। একটি মহল অসৎ উদ্দেশ্যে
আদালতে সীমানা নির্ধাণের দাবিতে রিট পিটিশন (নং ৭৫৭২/২০১৫) করায় স্থানীয় সরকার বেতাগৈর
ইউনিয়নের নির্বাচন স্থগিত করে। মিছিলে অংশ গ্রহণকারীরা
বর্তমান ইউপি চেয়ারম্যান আবুল হোসেন সরকারের বিরুদ্ধে যড়যন্ত্রের অভিযোগ এনে বিভিন্ন
ধরনের শ্লোগান দেয়।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন অংশ,লেখা বা ছবি নকল করা
বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। তবে আমাদের প্রিয় পাঠকগণ
যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)
