নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের সহযোগীর সাথে সমঝোতা স্বারক স্বাক্ষর
অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সেবা বুদ্ধিপ্রতিবন্ধী
বিদ্যালয়ের সাথে ওয়ার্ল্ড ভিশনের এডিপি ম্যানেজারের সমঝোতা স্বারক স্বাক্ষর আজ বুধবার
(২৩ মার্চ) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
সমঝোতা স্বারক স্বাক্ষর করেন ওয়ার্ল্ড ভিশনের
এডিপি ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন ও সেবা বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি
মো. ইউসুফ আকন্দ মজিবুর রহমান। এডিপি ম্যানেজার বিদ্যালয়ের
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বাদ্যযন্ত্র ও চেয়ার-টেবিল প্রদান করেন। সমঝোতা স্বারক স্বাক্ষর ও বিতরণ অনুষ্ঠানে সাংবাদিক শাহ্ আলম ভূঁইয়া, হুমায়ুন কবীর ভূঁঞা, আবুল খায়ের হিমেল উপস্থিত ছিলেন।
এছাড়া, ওয়ার্ল্ড ভিশনের পক্ষে নান্দাইল উপজেলা কার্যালয়ের প্রোগ্রাম অফিসার সুব্রত পাল,
তপন ডেভিড সাহা, মনিটরিং অফিসার
তপন কুমার সাহা, হেলথ প্রোগ্রাম অর্গানাজার মনির হোসেন ও সুলেখা
ম্রং এবং সেবা বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের সহ-সভাপতি আ. হাই ম্যানেজার, সদস্য এটিএম নূরুল্লাহ, প্রধান শিক্ষক জিয়াউর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন অংশ,লেখা বা ছবি নকল করা
বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। তবে আমাদের প্রিয় পাঠকগণ
যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)
