নান্দাইলে ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক রফিক উদ্দিন ভূঁইয়ার
স্মরণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ আওয়ামলীলীগের
প্রতিষ্ঠাতা কমিটির অন্যতম সদস্য ও ময়মনসিংহ জেলার সাবেক গর্ভণর মরহুম রফিক উদ্দিন
ভূঁইয়ার ২০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার (২৩ মার্চ) ভাষা সৈনিক
জননেতা রফিক উদ্দিন ভূঁইয়া স্মৃতি সমাজ কল্যাণ সংসদ ও মরহুম জননেতা রফিক উদ্দিন ভূঁইয়া
স্মৃতি সংসদের উদ্যোগে পৃথক কর্মসূচীর মধ্যে বুকে কাল ব্যাজ ধারণ, শোক র্যালি ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরের পাবলিক হলে এক স্মরণ
সভায় সভাপতিত্ব করেন আলহাজ শরাফ উদ্দিন ভূঁইয়া। সেখানে স্থানীয় সাংসদ আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী, পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা
সংসদের কমান্ডার মাজহারুল হক ফকির প্রমূখ আলোচনা সভায় অংশ নেন ।
অপরদিকে, নান্দাইল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে এক স্বরণ সভায় সভাপতিত্ব
করেন আব্দুর রাজ্জাক ভূঁইয়া। সেখানে আলোচনা করেন আজিজুর রহমান ভূঁঞা বাবুল, আব্দুর রাশিদ, কামরুজ্জামান খান গেনু, শাহ্ আলম ভূঁইয়া, হুমায়ুন কবীর
ভূঁইয়া, নূরে আলম সিদ্দিকি, এএস শামছুজ্জামান বাবুল, আবুল খায়ের হিমেল প্রমূখ।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন অংশ,লেখা বা ছবি নকল করা
বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। তবে আমাদের প্রিয় পাঠকগণ
যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)
