নান্দাইলে ইউপি সদস্য প্রার্থী গ্রেফতার
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর
ইউনিয়ন পরিষদের সদস্য পদে প্রার্থী শফিকুল ইসলাম জুয়েল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার
করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় নান্দাইল
মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান অভিযান চালিয়ে ওই ইউনিয়নের কড়ইকান্দি
গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করেন।
জানা যায়, শফিকুল ইসলাম জুয়েল জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের বর্তমান সদস্যও। তিনি প্রতারণাপূর্বক টাকা আত্মসাতের মামলায় আড়াই বছরের সাজাপ্রাপ্ত ফেরারি আসামি
।
জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা
কামাল ওয়ানিছ জানান, হোসেনপুর উপজেলার হারেঞ্জা গ্রামের জনৈক শফিকুল
ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে চাকুরি দেয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে আদালতে
দায়েরকৃত মামলায় ইউপি সদস্য জুয়েল সাজাপ্রাপ্ত হন।
জানতে চাইলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ
(ওসি) আতাউর রহমান জানান, চলতি মাসে এ নিয়ে সাজাপ্রাপ্ত
৫জন ফেরারি আসামিকে তিনি গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল নিউজ’-এর ওয়েবসাইটের কোন অংশ,লেখা বা ছবি নকল করা
বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। তবে আমাদের প্রিয় পাঠকগণ
যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)