নান্দাইলে বজ্রপাতে এক নারীর মৃত্যু
স্টাফ রিপোর্টার ● নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের
দিলালপুর উল্লাপাড়া গ্রামে মোছাঃ লতিফা খাতুন নামে এক নারীর বজ্রপাতে মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৩০ মার্চ) বিকালে তিনি বাড়ির পাশের
সড়ক থেকে নিজেদের একটি গাভী বাড়িতে নিয়ে আসার সময় হঠাৎ বজ্রপাতে এ ঘটনা ঘটে। এসময় গাভীটিও মারা যায়। নিহত লতিফা খাতুন (৪০)
ওই এলাকার কৃষক রুখন উদ্দিনের স্ত্রী।
এলাকাবাসী জানায়, বিকেলের দিকে গুড়িগুড়ি বৃষ্টি পড়ে। মাঝে মধ্যে বজ্রপাতও
হয়। এতে ঘটনাস্থলে গৃহবধূসহ তাদের গাভীটির মৃত্যুতে এলাকায় শোকের
ছায়া বিরাজ করছে।
(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া ‘নান্দাইল
নিউজ’-এর ওয়েবসাইটের কোন অংশ,লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। তবে আমাদের প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি
থাকবে না)