WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

31 March 2016


নান্দাইলের পূর্বাঞ্চল দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ফসলের ক্ষয়-ক্ষতি

স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার পূর্বাঞ্চল দিয়ে বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধান, সবজি ক্ষেতসহ অন্যান্য মৌসুমী ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছেআজ বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার ৫টি ইউনিয়নের ওপর দিয়ে প্রচন্ড বেগে আধা স্থায়ী ঝড়ে গাছপালা, ঘর-বাড়িরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী জানায়

এ সময় শহীদ স্মৃতি ডিগ্রি আদর্শ কলেজের অর্ধশত বছরের পুরনো একটি রেইনট্রি গাছ বজ্রপাতে দ্বি-খন্ডিত হয়ে পড়েবিপুল সংখ্যক লোক ঘটনাস্থল এসে ভিড় করে ক্ষতিগ্রস্থ গাছটি দেখছেএর আগের দিন বিকেলে উপজেলার সিংরইল ইউনিয়নের উল্লাপাড়া গ্রামে লতিফা খাতুন নামে এক গৃহবধূ বজ্রপাতে মারা গেছেন

কয়েকজন কৃষক জানান, ফসলি জমির ব্যাপক ক্ষতি হওয়ায় ফসল বিক্রি করে লাভের মুখ দেখা তো দূরের কথা, আমাদের সংসারের খাবারের ব্যবস্থাই হবে নাঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধান মাটিতে লুটে পড়েছে

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, ওই ইউনিয়নগুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে খবর পেয়েছিতবে প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া নান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন অংশ,লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিতবে আমাদের প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.