WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

13 March 2016

নান্দাইলে বাবার কোলে ছুরিকাবিদ্ধ শিশু মৃত্যুর সাথে লড়ছে

স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের চন্ডীপাশা এলাকায় আজ রবিবার (১৩ মার্চ) সকালে প্রীতি আক্তার নামে  ১৭ মাসের এক শিশু বাবার কোলে থাকা অবস্থায় ছুরিকাবিদ্ধ হয়েছেজমি সংক্রান্ত বিরোধে শিশুটির বাবা দ্বীন ইসলামকে প্রতিপক্ষের লোকজন ছুরি দিয়ে (দেশিয় অস্ত্র) আঘাত করলে তা লক্ষ্যচ্যূত হয়ে শিশুটির পেটে বিদ্ধ হয়ে পেছন দিকে বেরিয়ে পড়ে

শিশুটির বাবা দ্বীন ইসলাম জানান, নয় শতাংশ জায়গা নিয়ে জনৈক শাহজাহানের সাথে তাঁর বিরোধ রয়েছেএর জের ধরে আজ সকালে প্রতিপক্ষ তার ওপর হামলা চালায়এক পর্যায়ের ছুরি দিয়ে আঘাত করার সময় দ্বীন ইসলামের কোলে থাকা শিশু প্রীতি আক্তার বিদ্ধ হয়ঘটনার সাথে সাথে শিশুটিকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়সর্বশেষ খোঁজ নিয়ে জানা যায়, সেখানে শিশুটির চিকিৎসা চলছে

প্রতিপক্ষ শাহজাহান ও তাঁর পরিবারের লোকজনের দাবি পূর্ব শক্রতার জের ধরে তাদের ফাঁসাতে অবুঝ শিশুর ওপর এ ধরনের বর্বর নির্যাতন পরিকল্পিতভাবে চালানো হয়েছে

শিশুর ওপর এ ধরনের নির্যাতনের ঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে প্রকৃত অপরাধীকে সনাক্ত করে গ্রেফতার ও  দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন  আহত শিশুটিকে নান্দাইলের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে বিপুল সংখ্যক লোকজন উপস্থিত হয়ে ঘটনাটি প্রত্যক্ষ করেনসামাজিক যোগাযোগ মাধ্যমে ছুরিকাবিদ্ধ শিশুর ছবি ছড়িয়ে পড়লে সর্বত্র সমালোচনা ও নিন্দার ঝড় উঠে

জানতে চাইলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুর ওপর যে ধরনের আঘাত করা হয়েছে খুবই হৃদয়বিদারকএ বিষয়ে এখন পর্যন্ত কোন মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া নান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন অংশ,লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিতবে আমাদের প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)


অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.