WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

14 March 2016

ফলোআপ
নান্দাইলের সেই ছুরিকাবিদ্ধ শিশু প্রীতি বেঁচে আছে, থানায় মামলা

স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আলোচিত সেই ছুরিকাবিদ্ধ শিশু প্রীতি আক্তার বেঁচে আছেবর্বর নির্যাতনে আহত শিশুটির দুই ঘন্টা চেষ্টা চালিয়ে চিকিৎসকগণ সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেনময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত এক চিকিৎসক জানান, শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে 

গত রবিবার (১৩ মার্চ) সকালে নান্দাইল পৌর শহরের চন্ডীপাশা এলাকায় প্রীতি আক্তার নামে  ১৭ মাসের এক শিশু বাবার কোলে থাকা অবস্থায় ছুরিকাবিদ্ধ হয়েছেজমি সংক্রান্ত বিরোধে শিশুটির বাবা দ্বীন ইসলামকে প্রতিপক্ষের লোকজন ছুরি দিয়ে (দেশিয় অস্ত্র) আঘাত করলে তা লক্ষ্যচ্যূত হয়ে শিশুটির পেটে বিদ্ধ হয়ে পেছন দিকে বেরিয়ে পড়ে

এ ঘটনায় শিশুটির বাবা দ্বীন ইসলাম বাদি হয়ে গত রবিবার রাতে নান্দাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন  মামলায় দশালিয়া গ্রামের শাহজাহান ব্যাপারী (৫০), চন্ডীপাশার আলমগীর হোসেন (২২), এমদাদুল হক (৬০), হাবিবুর রহমান (৩০), ঘোষপালা গ্রামের আব্দুল হাই (৫০), ছায়াবীথি আবাসিক সিনেমা হল এলাকার শাহাদত হোসেন সৌরভ (২৪), দশালিয়া গ্রামের হাবিবুল্লাহ (৫৫), জিল্লুর রহমান (৪০), ছাইফুল ইসলাম (৩২), দত্তগ্রামের দিলুয়ারা বেগম (৩২), বালিয়াপাড়া গ্রামের হেলেনা খাতুন (২৮)সহ অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে

শিশুটির বাবা দ্বীন ইসলাম জানান, নয় শতাংশ জায়গা নিয়ে দশালিয়া গ্রামের জনৈক শাহজাহানের সাথে তাঁর বিরোধ রয়েছেএর জের ধরে রবিবার সকালে প্রতিপক্ষ তার ওপর হামলা চালায়এক পর্যায়ের ছুরি দিয়ে আঘাত করার সময় দ্বীন ইসলামের কোলে থাকা শিশু প্রীতি আক্তার বিদ্ধ হয়ঘটনার সাথে সাথে শিশুটিকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়সর্বশেষ খোঁজ নিয়ে জানা যায়, দুই ঘন্টা চেষ্টার পর শিশুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছেচিকিৎসকরা জানান, শিশুটিকে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে

প্রতিপক্ষ শাহজাহান ও তাঁর পরিবারের লোকজনের দাবি পূর্ব শক্রতার জের ধরে তাদের ফাঁসাতে অবুঝ শিশুর ওপর এ ধরনের বর্বর নির্যাতন পরিকল্পিতভাবে চালানো হয়েছে

শিশুর ওপর এ ধরনের নির্যাতনের ঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে প্রকৃত অপরাধীকে সনাক্ত করে গ্রেফতার ও  দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেনসামাজিক যোগাযোগ মাধ্যমে ছুরিকাবিদ্ধ শিশুর ছবি ছড়িয়ে পড়লে সর্বত্র সমালোচনা ও নিন্দার ঝড় উঠেএই প্রতিবেদকের  কাছে অসংখ্য পাঠক ফোন করে শিশুটির সর্বশেষ খবর জানতে চেয়েছেনঅগণিত মানুষের ভালোবাসা যেন শিশুটির প্রতিতাঁরা সৃষ্টি কর্তার কাছে শিশুটির সুস্থতা কামনা করে প্রার্থনা করেছেন

জানতে চাইলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে  বলেন, শিশুর ওপর যে ধরনের আঘাত করা হয়েছে তা যে কোন মানুষের বিবেককে নাড়া দিবে  অভিযুক্ত আসামিদের গ্রেফতারের জোড় চেষ্টা চলছে

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া নান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন অংশ,লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিতবে আমাদের প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)
অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.