WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

06 March 2016

নান্দাইলে শিশুকে হত্যার অভিযোগে বাবা ও সৎ মা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইলে রবিন নামে ১২ বছরের এক শিশুকে হত্যার অভিযোগে বাবা রফিকুল ইসলাম (৪০) ও সৎ মা রাহিমা খাতুনকে(৩০) গ্রেফতার করেছে পুলিশতাদেরকে নান্দাইল মডেল থানা সহকারী উপ-পরিদর্শক মীর কাশেম শনিবার (৫মার্চ) দিবাগত রাতে উপজেলার ভাটিসাভারের বিলপাড় এলাকা থেকে বাবাকে ও উপ-পরিদর্শক ফিরোজ আহম্মেদ কিশোরগঞ্জ থেকে সৎ মাকে গ্রেফতার করা হয়পরে গ্রেফতারকৃতদের জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে

গত ২৯ ফেব্রুয়ারি (সোমবার) উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ডাংরিবন্দ এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের অদূরে এক অজ্ঞাত শিশুর মৃহদেহ একটি ফসলি ক্ষেত থেকে থানা পুলিশ উদ্ধার করেপরে মৃতদেহটি অজ্ঞাত হিসেবে মর্গে পাঠানো হয়এই হত্যাকান্ডের পাঁচদিন পর গত শনিবার সকালে নিহত শিশুর বড় ভাই নূরুল ইসলাম জীবন সনাক্ত করে করে মৃতদেহটি তার ছোট ভাই রবিনেরহত্যকান্ডের আগের দিন থেকে রবিনকে খোঁজে পাওয়া যাচ্ছিল না।  

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, রবিনের পিতা রফিকুল ইসলাম দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী রাবিতা ওরফে রোকশানা সংসার ছেড়ে চলে যায়বিয়ের কিছুদিন পর স্বামীর সাথে দ্বিতীয় স্ত্রী রাহিমার বনিবনা না হওয়ায় তিনিও স্বামীর সংসার ছেড়ে চলে যানপরে তিনি কিশোরগঞ্জ এলাকার রেলওয়ে কলোনিতে বসবাস শুরু করেনএরমধ্যে সৎ মার কাছে রবিন গিয়ে কিছুদিন থাকেএতে রফিকুল ক্ষিপ্ত হয়ে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে শিশু রবিনকে অপহরণ করার অভিযোগে ময়মনসিংহ জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেন। 

শিশুটির পিতা রফিকুল ইসলাম দাবি করেন সৎ মা রাহিমা রবিনকে হত্যা করেছেঅপরদিকে, শিশুটির সৎ মা রাহিমা জানান, রফিকুল নিজে রবিনকে হত্যা করে তাকে ফাঁসানোর চেষ্ঠা করছে

ডিবির এসআই আরও জানান, মূল ঘটনার উদঘাটনের জন্যে শিশুটির বাবা ও সৎ মা দুইজনকেই গ্রেফতার করা হয়েছে

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া নান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন অংশ,লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি তবে আমাদের প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.