WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

07 March 2016


নান্দাইলে আধ্যাত্মিক মহাসাধক প্রফেসর শাহ্জাহান শাহর দরবারে ভক্তগণের তিন দিনব্যাপী মিলন মেলা

স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের ধনারামা এলাকায় আধ্যাত্মিক মহাসাধক গরীবে নেওয়াজ খাজা বাবা প্রফেসর শাহ্জাহান শাহ্ শাহী দরবার শরীফে ভক্ত-আশেকানগণের তিন দিনব্যাপী মিলন মেলা আজ সোমবার (৭ মার্চ) রাত থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছেদেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত-আশেকানগণ ধনারামা দরবার শরীফের ওই মিলন মেলায় এসে কাফেলার আয়োজন করেছেনরাতব্যাপী চলে ভক্তিমূলক সংগীত  এবার ১২তম মিলন মেলা উদযাপন হচ্ছেতবে ভক্তগণ এই মিলন মেলাকে ওরশ শরীফ বলে অভিহিত করেন

প্রফেসর শাহ্জাহান শাহ্ উচ্চ শিক্ষায় শিক্ষিত হলেও আধ্যাত্মিক সাধনায় জীবনে নিবৃত্তচারী জীবন-যাপন শুরু করেনতিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও গবেষকএছাড়াও তিনি কানাডা ও লন্ডন থেকে এমএজি থিসিস করেছেনএ তথ্য নিশ্চিত করেছেন হযরত শাহ্জাহান শাহ্র ভক্ত তাড়াইল ডিগ্রি কলেজের জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শহীদুল্লাহ

নান্দাইল এন্তেজামিয়া কাফেলা কমিটির আয়োজনে এই মিলন মেলা দেশের বিপুল সংখ্যক ভক্ত-আশেকানসহ বিভিন্ন ধর্ম-বর্ণের সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া নান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন অংশ,লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি তবে আমাদের প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.