WELCOME TO NANDAIL NEWS - REFLECTION OF TIME - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ -সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি - স্বাগতম- নান্দাইল নিউজ - সময়ের প্রতিচ্ছবি

05 March 2016


নান্দাইলে যুবককে গলা কেটে হত্যার ঘটনায় একজন গ্রেফতার
স্টাফ রিপোর্টার ●  নান্দাইল নিউজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের হালিউড়া গ্রামে গলা কেটে মো: শরীফ মিয়া (২১) নামে এক যুবককে হত্যার অভিযোগে পুলিশ উজ্জ্বল মিয়া নামে একজনকে গ্রেফতার করেছেআজ শনিবার (৫ মার্চ)  উপজেলার হালিউড়া টেকপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়নান্দাইল মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ খলিলুর রহমান হাওলাদার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন

গত শুক্রবার সকালে উপজেলার হালিউড়া গ্রামের সড়কের পাশে পড়ে থাকা  অবস্থায় চা বিক্রেতা সরুজ আলীর পুত্র মো. শরীফ মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশনিহত শরীফ ভাড়ায় মোটরসাইকেলে করে যাত্রী আনা নেয়া করতগত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় কালেঙ্গা বাজার থেকে মোটরসাইকেল নিয়ে দেওয়ানগঞ্জ বাজারের দিকে যাওয়ার পর আর বাড়ি ফিরেনিশরীফকে হত্যার পর তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায় দুবৃর্ত্তরানিহতের পরিবার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত উজ্জ্বল মিয়া শরীফের ভাইরা ভাই

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ খলিলুর রহমান হাওলাদার বলেন, শামছুদ্দিনের পুত্র উজ্জ্বল নিহতের পিতার দায়েরকৃত মামলার প্রধান আসামী

(প্রসঙ্গত উল্লেখ্য, অনুমতি ছাড়া নান্দাইল নিউজ-এর ওয়েবসাইটের কোন অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনিতবে আমাদের প্রিয় পাঠকগণ যে কোন নিউজ ও ছবি ফেসবুকে শেয়ার করলে কোন আপত্তি থাকবে না)
অনুমতি ছাড়া এই ওয়েবসাইট-এর কোন-ও অংশ, লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি|

No part of content of this website may be copied or reproduced without permission.